ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বগুড়ায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত

বগুড়ায় ফুলবাড়ী যুবসমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি স্মরণে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর নকআউট পর্বের ৪র্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিদিন বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নকআউট পর্বের খেলায় মুখোমুখি হয় ফুলবাড়ী একাদশ ও বারপুর একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা জয়ের লক্ষ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট ফুটবল উপহার দেন। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রোকন হোসেন। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুবনেতা আঃ মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলিম শেখ। খেলার ধারাবিবরণী পরিচালনা করেন কিং খান এবং ম্যাচ পরিচালনা করেন নাদিম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য রনি আহমেদ, পাভেল সরকার ও মোমিনুল ইসলাম মোমিনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। টুর্নামেন্টের প্রতিটি খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি থাকায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বগুড়ায় শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬