রাজস্ব খাতের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, প্লাবনভূমি এবং সরকারি, আধা-সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বগুড়ায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলায় এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর উপজেলা নির্বাহী অফিসার আঃ ওয়াজেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নজমুল হোসেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি খোকন শেখসহ সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পোনামাছ অবমুক্তকরণকালে বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলোতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি মাছের অভয়াশ্রম সংরক্ষণ, অবৈধভাবে মাছ ধরা বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ের পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, মাছ দেশের মানুষের অন্যতম প্রধান প্রাণিজ আমিষের উৎস। একই সঙ্গে মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত।
জলাশয়ে পর্যাপ্ত মাছের উৎপাদন নিশ্চিত করা গেলে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে। সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচির মাধ্যমে জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। ২৮৫.৭১৫ কেজি রুই, কাতলা, মৃগেল পোনা মাছ অবমুক্ত করন করা হয়।
সংবাদ শিরোনাম
বগুড়ায় পোনামাছ অবমুক্তকরণ
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০৪:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- 57
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























