ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

সিলেটের ভাড়াবাসায় মৌলভীবাজারের ডাঃ প্রান্ত’র মৃত্যু আত্মহত্যা না হত্যা?

সিলেটের ভাড়াবাসায় মৌলভীবাজারের ডাঃ পদ্মজিতের মৃত্যু আত্মহত্যা না হত্যা এবং এর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোতোয়ালী মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান- প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হবার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর ভাড়াবাসার একটি ফ্ল্যাট থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত’র মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ডাঃ প্রান্তকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করেন। ডাঃ প্রান্ত আগের দিন রোববার স্ত্রীসহ ওই ভাড়াবাসায় উঠেছিলেন বলে জানা গেছে। ঘটনার পর বিকেলে ওই ফ্ল্যাটে গিয়ে তার স্ত্রী কিংবা পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। মৃতের পিতৃপরিবারের সদস্যরাও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ ঘটনায় সোমবার রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছিলো।
ডাঃ প্রান্ত’র মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠে এসেছে- একজন তরুণ ডাক্তার ভাড়াবাসায় ওঠার পরদিনই কি কারণে এবং কীভাবে মারা গেলেন? এসময় তার স্ত্রী কোথায় ছিলেন? পুলিশ তার মরদেহ উদ্ধারকালে তার স্ত্রী কোথায় ছিলেন? সর্বোপরী এটি আত্মহত্যা না হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু ? ময়না তদন্ত রিপোর্ট, ঘটনাস্থলের বিভিন্ন আলামত, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে এসব প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য- মৃতঃ ডাঃ পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত মৌলভীবাজার জেলাসদরের ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থিত সাবিয়া গ্রামের ‘ভটের বাড়ী’র পুর্নেন্দু চক্রবর্তীর পুত্র ও মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী ‘ভটের ফার্মেসী’র হোমিও ডাক্তার প্রয়াত ভট বাবুর পৌত্র। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন এবং তার স্ত্রীও একজন ডাক্তার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

সিলেটের ভাড়াবাসায় মৌলভীবাজারের ডাঃ প্রান্ত’র মৃত্যু আত্মহত্যা না হত্যা?

আপডেট সময় ০৪:১৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬