ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক Logo আবুল কালাম এম.পির আন্তরিক প্রচেষ্টায় লাকসামে উন্নয়নের বিপ্লব: ৭ মাসে সাড়ে ৩৩ কোটি টাকায় ৪৯ প্রকল্প বাস্তবায়ন Logo বদলগাছীতে সহোদর দুই বোনকে বিয়ে করলেন টিকটকার মাসুদ Logo চাঁদপুরের প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার-জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান Logo গ্রাম্য আদালতকে উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Logo কলমাকান্দায় কাঠের সেতু সংস্কার, উদ্বোধন করল শিক্ষার্থীরা Logo রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হলে তারেক রহমানও শেখ হাসিনার পথে হাঁটবেন-আহবায়ক নাহিদ ইসলাম Logo গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা Logo লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার Logo মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: ভারী ট্রাকে পিষ্ট হয়ে ভেঙে চৌচির ১৫ কিমি সড়ক হুমকিতে বেতুয়াবাজার ব্রিজ ও নদীর গাইড ওয়াল, প্রশাসনের কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

আজ সিডনি মাতাবেন জেমস

  • বিনোদন
  • আপডেট সময় ০৬:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • 81

অস্ট্রেলিয়ার সিডনিতে এবার রক সংগীতের ঝড় তুলতে প্রস্তুত নগরবাউল জেমস। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর কনসার্ট।
আয়োজনে জেমসের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের শিল্পী রূপম ইসলাম।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনিতে পৌঁছে যাওয়ার খবর জানিয়েছেন জেমস। পাশাপাশি ভক্তদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভিডিও বার্তায় জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি।
দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করে ব্যস্ত সময় কাটাচ্ছে নগরবাউল। কনসার্টে ব্যস্ততার পাশাপাশি নতুন কিছু গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।
জেমস ও রূপম ইসলামের ভক্তদের জন্যও এই আয়োজন বিশেষ। এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পূজাওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একই মঞ্চে পারফর্ম করেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই দুই রকশিল্পী। ফলে দীর্ঘ বিরতির পর আবারও একই মঞ্চে দেখা যাবে জেমস ও রূপমকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

আজ সিডনি মাতাবেন জেমস

আপডেট সময় ০৬:১৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬