ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দর এলাকার আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করে রাখা ভারতীয় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়।
এ সময় ট্রাকটির পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০টি বস্তা উদ্ধার করা হয়। পরে এসব বস্তার ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৮৯৭ বোতল স্কাপ ডিক্স এবং ২ হাজার ৩৮ বোতল ফায়ার ডিল সিরাপ রয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পরিবহনের অভিযোগে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন জানান, বিজিবি জব্দকৃত মাদক ও ট্রাকটি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক

আপডেট সময় ০৪:৩৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬