ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ ১২-৯৩৫৫) জব্দ করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—দিনাজপুর জেলার কোতোয়ালী উপজেলার বিভীষণ গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নূরে আলম(৪৬) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম রাজন(৩২)। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আশুগঞ্জে চেকপোস্ট স্থাপন করে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি আরও জানান এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম
খাঁটিহাতা হাইওয়ে থানার অভিযানে গাঁজাসহ আটক ২
-
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি - আপডেট সময় ০৪:৩৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- 127
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























