গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়নে ১২ সেপ্টেম্বর-২৬ রোজ শনিবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এবং দেশময় পরিবেশ সুরক্ষায় ছাত্র-শিক্ষক, স্কাউট, গার্লস গাইড, পরিবেশ কর্মী, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন আবাসিক পাড়া মহল্লা এবং বাড়ির আঙ্গিনা সহ ময়লা আবর্জনা, প্লাস্টিক পণ্য যত্রতত্র ফেলে ডেঙ্গু জ্বরের মহাশত্রু এডিস মশা নিধনে কার্যকর পরিচ্ছন্নতা অভিযান ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর-২৬ তিন মাস ব্যাপী কর্মসূচী ঘোষণার আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ যৌথ আয়োজনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কুল-কলেজের শিক্ষীর্থী, পরিবেশ কর্মী ও সচেতন মহলের মাধ্যমে ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধ ব্যানার সহ র্যালি বের করে। র্যালি শেষে স্বেচ্ছায় পরিবেশ কর্মীরা (বিডি বাংলাদেশ), শিক্ষার্থী ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে শহরের বিভিন্ন এলাকায় এবং উপজেলা কমপ্লেক্স মাঠ ময়লা আবর্জনা পরিস্কার করেন। উক্ত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযানে নেতৃত্ব প্রদান করেন উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। অভিযানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেজবাহউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ গোলাম মস্তফা, কৃষি অফিসার আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম সগীর, গণ-অধিকার পরিষদের সাবেক আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুস সোবাহান মিয়া, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস প্রতিনিধিরা পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহে একদিন সম্মিলিতভাবে বাড়ির আঙ্গিনা থেকে শহরের পাড়া, মহল্লা এবং সরকারি প্রতিষ্ঠানে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মাদারগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি করায় সার ডিলারকে জরিমানা
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে বিক্রি করায় সার ডিলার কে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত দামে টিএসপি বিক্রি করায় ডিলার কে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলার বাজিতের পাড়া এলাকার বিএডিসি কর্তৃক ডিলার মেসার্স এস এন ট্রেডার্স এর প্রোঃ মনতাজুর আলী কে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউএনও সুমন চৌধুরী। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮,০০০/-(আট হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। ইউএনও সুমন চৌধুরী জানান অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
গলাচিপায় প্রধানমন্ত্রীর আহবানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০১:৪৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- 36
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















