ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোঃ মতিউর রহমান মিথ্যা তথ্যের ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসির পক্ষে মোঃ মনিরুজ্জামান তুষার (তুহিন)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের বর্তমান কর্মরত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান মিথ্যা তথ্যের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার ব্যক্তিগত স্বার্থকে হাসিল করতে নানান পায়েতারা করছেন। সেজন্য তিনি গত ১০ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের প্রধান গেটের সামনে তার বিরুদ্ধে আনিত নানা অনিয়ম ও দুর্নীতি দায় এড়িয়ে যাওয়ার জন্য স্থানীয় কিছু লোকজন এবং বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী দিয়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে তিনি পূর্বের প্রধান শিক্ষক নুরুন্নবী আজাদকে দায়ী করে এবং আমাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে সমাজে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছেন। অথচ বর্তমান প্রধান শিক্ষক মতিউর রহমানের বিরুদ্ধে পূর্বে তার নিজের সহকারী প্রধান শিক্ষক পদ নিয়োগ অবৈধ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিকাশে অস্বচ্ছতা, বিদ্যালয়ের নামে বেশ কয়েকটি দোকান বরাদ্দ এবং ভাড়ার আয়-ব্যায়ের কোন হিসাব না দেওয়াসহ আগামীতে একটি পকেট অ্যাডহক কমিটি দেয়ার পায়তারা করছেন। যাতে ওই কমিটি তার সকল অপকর্ম মুছে দেয়। তিনি যদি স্থানীয় জনমতকে উপেক্ষা করে অ্যাডহক কমিটির নামে কোন পকেট কমিটি করার চিন্তা করে তবে এর জন্য কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে এর দায় এই প্রধান শিক্ষককেই নিতে হবে। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সম্প্রীতি বিভিন্ন জাতীয় দৈনিকে বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানার দুর্নীতির রিপোর্ট প্রকাশ করা হলে তিনি বিক্ষুব্ধ হয়ে ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী এবং স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলকে দিয়ে বিক্ষোভ সমবেশ করান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:৫০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬