ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে শিক্ষকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই জেলার শিক্ষা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও কাক্সিক্ষত উন্নতি আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাসে লালমনিরহাট সদর উপজেলায় মাদরাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকগণের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর জোর দিয়ে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম বা প্রশাসনিক ত্রুটি সহ্য করা হবে না। সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সততা, নিষ্ঠা ও আদর্শের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। মন্ত্রী বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ত্রানমন্ত্রী বলেন, মাদকমুক্ত এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় শিক্ষা প্রশাসনের পাশে রয়েছে। তাই সকল ভয়ভীতি উপেক্ষা করে শিক্ষার মানোন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীন সহ লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে উন্মুক্ত আলোচনায় শিক্ষকরা তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার মানোন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু

আপডেট সময় ০১:৫৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬