ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই-ইউএনও ঈশ্বরগঞ্জ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। এজন্য বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচির শুরুতে সকাল ৯টায় মাননীয় প্রধানমন্ত্রী আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সংশ্লিষ্টরা। উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। র?্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় ইউএনও সানজিদা রহমান বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগ কিংবা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জাকির হোসেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই-ইউএনও ঈশ্বরগঞ্জ

আপডেট সময় ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬