চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতির ১৯ দিন ব্যাপি আন্তজাতিক সিরাতুন্নবী (সঃ) মাহাফিলে ১৮ তম দিবসে উপস্থিত হন এলডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমেদ বীর বিক্রম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার পক্ষ থেকে এলডিপি’র চেয়ারম্যান, ১১দলীয় ঐক্যজোটের অন্যতম শরীক বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল অবঃ অলী আহমদ বীর বিক্রমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ১১ সেপ্টেম্বর, জুমাবার বাদে মাগরিব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সিনিয়র সহ সভাপতি এম রফিক দিদার সংগঠনের পক্ষ থেকে ড. কর্ণেলঅবঃ অলী আহমদ কে এই সম্মাননা তুলে দেন।বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে এলডিপির চেয়ারম্যান ড:কর্ণেল অলি আহমদ বীর বিক্রমকে সম্মাননা স্বারক প্রদান ড: কর্ণেল অলি আহমদ বীর বিক্রম সাবেক একাধিক বারের মাননীয় সফল মন্ত্রী ও সাংসদ ১১দলিয় শির্ষ নেতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। এসময় ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সাঃ) মাহফিলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, চুনতি খান পরিবারের আলহাজ্ব মাসুদ খান এফসিএ, আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, এল,ডি,পি, কেন্দ্রীয় কমিটির গণতান্ত্রিক যুব দলের সেক্রেটারি লোহাগাড়ার কৃতি সন্তান জনাব নাছির উদ্দিন, লোহাগাড়া উপজেলার সাবেক সফল ভাইস-চেয়ারম্যান মৌলানা নুরুল আবছার চৌধুরী,এল,ডি,পি, লোহাগাড়া উপজেলা সভাপতি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব লেয়াকত আলী চৌধুরী সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, পদুয়ার কৃতি সন্তান জনাব নুরুল ইসলাম সিকদার এডভোকেট নওশাদ,সহ অন্যন্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
ড. অলী আহমদ বীর বিক্রমকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান
-
আতাউর রহমান মাসুদ (লোহাগাড়া) চট্টগ্রাম - আপডেট সময় ০২:০৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- 63
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















