ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সাথে চলমান পরিস্থিতির অবসান ঘটবে এবং তখন তেলের দাম দ্রুত কমে যাবে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আয়ারল্যান্ড সফররত ট্রাম্প বলেছেন, “আমার মনে হয় খুব শিগগিরই এমনটা হবে। সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই। নির্বাচনকে জটিল করে তোলার জন্য তারা যতটা সম্ভব সময়ক্ষেপণ করার চেষ্টা করছে। তবে আমার বিশ্বাস, জনগণ বিষয়টি বুঝতে পারছে।”
তিনি বলেন, “আর যখন তা ঘটবে, তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।”
সৌদি আরবকে ঘিরে নতুন উদ্বেগের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি কোনো সহায়তা করতে পারবেন কি নাÑএমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সবকিছু ‘বেশ ভালোভাবেই মিটে যাবে।’ গত শুক্রবার ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ দ্বীপটি হুথিরা দখল করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে তেল রপ্তানি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের ইরান ঘনিষ্ঠ হুথি বিদ্রোহীরা তার প্রশাসনের সাথে যোগাযোগ করে ইঙ্গিত দিয়েছে যে, তারা চায় না যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ুক।
ট্রাম্প বলেন, “তারা চায় না আমরা এতে জড়িত হই এবং তারা অধিকাংশ জাহাজকেই চলাচল করতে দিচ্ছে। কেবল একটি দেশের ওপর তারা খুব একটা সন্তুষ্ট নয়, তবে আমরা সেই বিষয়টিও সুরাহা করে ফেলব।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প

আপডেট সময় ১০:২৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬