ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্য সংকটে চরম সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকসের

মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনাকর পরিস্থিতি ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস((BRICS)। সংঘাত আর না বাড়িয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জোটটি। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই সর্বসম্মতিক্রমে এ সংক্রান্ত যৌথ প্রস্তাব ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ গৃহীত হয়।
ঘোষণাপত্রে বলা হয়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতা বিশ্বশান্তি ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। যেকোনো মূল্যে বেসামরিক জনগণ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (ওঅঊঅ) সেফগার্ডের অধীনে থাকা পারমাণবিক স্থাপনার ওপর হামলা বন্ধ করার জোরালো দাবি জানানো হয় এতে।
সম্মেলনের আয়োজক দেশ ভারতের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত দীর্ঘ কূটনৈতিক আলোচনা ও দরকষাকষির পর এই যৌথ ঘোষণায় উপনীত হয় সদস্য দেশগুলো। মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিকসের নতুন সদস্যÑইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বিপরীতমুখী অবস্থানের দেশকে এক টেবিলে এনে এই সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোকে ভারতের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আহ্বান জানান। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের মূল ধারায় আনার ওপর জোর দেন।
যৌথ ঘোষণায় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি বজায় রাখা, শর্তহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তির ওপর তাগিদ দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্য সংকটে চরম সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকসের

আপডেট সময় ০৬:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬