ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

পাইকগাছায় স্কুল ফিডিং কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের জন্য নি¤œমানের খাদ্য সরবরাহের অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কার্যক্রমে ব্যাপক অনিয়ম, নিম্নমানের খাদ্য সরবরাহ এবং শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরবরাহকৃত খাদ্য তালিকায় থাকা বনরুটির কোনোটি মেয়াদ উত্তীর্ণ, কোনটাতে আবার নেই মেয়াদের দিন তারিখ। সরবরকৃত বনরুটি দুর্গন্ধ এবং প্যাকেটজাত অধিকাংশ বনরুটিতে ফাঙ্গাসের দেখা মিলেছে। সরবরাহকৃত ডিমের প্রতিদিন ২০থেকে ৪০টি নষ্ট মিলছে। সরবরাহকৃত কলা খাওয়ার অনুপযোগী, কোনটি কাঁচা শক্ত আবার কোনোটি নষ্ট। প্যাকেটজাত ইউএইচটি দুধের গুণগত মান নিয়ে রয়েছে অভিযোগ। এমনকি তালিকায় থাকা বিস্কুটের দেখা মেলেনি আজও পর্যন্ত। সরেজমিন খুলনার পাইকগাছা উপজেলার ৮ নম্বর কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় গেলে, বিদ্যালযের ছাত্র-ছাত্রী অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের বক্তব্যে এমন অভিযোগ উঠে এসেছে। না গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কর্মসুচি পরিচালনা করছে সরকার। সপ্তাহে ছয়দিন এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী এই কর্মসুচির আওতায় রয়েছে। তবে শুরু থেকে নানা অনিয়ম ও নিন্ম মানের খাবার সরবরাহের অভিযোগে জনমনে চরম ক্ষোভ উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাচ্চাদের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুকির কথা বিবেচনায় নিয়ে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি অভিভাবক সহ স্থানীয়দের।
তথ্যানুসন্ধানে জানাযায়, পাবনার ওসাকা নামের এক এনজিও ঠিকাদার হিসেবে নিয়োগ পেলেও পাইকগাছা উপজেলায় খাদ্য সরবরাহ করছেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মাহদী হাসান। নিজেকে মাদ্রাসা শিক্ষক দাবি করে পণ্য সরবরাহে নিজের সীমাবদ্ধতার চিত্র তুলে ধরেন তিনি। সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ফিডিং কর্মসূচি পরিচালনা করছে সরকার। সপ্তাহে ছয়দিন এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার ১৬৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৭ হাজার ছাত্র-ছাত্রী এই কর্মসূচির আওতায় রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ (ভারপ্রাপ্ত) জানান, এমনতর অভিযোগ উপজেলার প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরীর মুঠো ফোনে কল দিলেও রিসিভ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

পাইকগাছায় স্কুল ফিডিং কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের জন্য নি¤œমানের খাদ্য সরবরাহের অভিযোগ

আপডেট সময় ০৪:৪৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬