ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নে জনসেবামূলক কর্মকা-ে মানুষের আস্থা অর্জন করেছেন ইউপি সদস্য সিতাংশু কর্মকার। বর্তমানে তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন। ইউনিয়নের নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা দ্রুততার সঙ্গে দেওয়ার চেষ্টা করায় সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস বাড়ছে বলে জানান স্থানীয়রা। সেবাগ্রহীতাদের অভিযোগ ও প্রয়োজনের কথা শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় তাঁর প্রতি মানুষের সন্তুষ্টিও তৈরি হয়েছে। এ ছাড়া সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সালিশ-বৈঠকে অংশ নেওয়া এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকা-ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তিনি ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জনপ্রতিনিধির মূল দায়িত্ব মানুষের পাশে থাকা। সিতাংশু কর্মকার নাগরিকদের প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করায় তাঁর প্রতি মানুষের আস্থা বেড়েছে। সিতাংশু কর্মকার বলেন, “জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করাই আমার দায়িত্ব। ইউনিয়নের সাধারণ মানুষ যেন সরকারি সুযোগ-সুবিধা ও নাগরিক সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার কাজের অনুপ্রেরণা। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি একইভাবে স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার

আপডেট সময় ০২:০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬