ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

বড়লেখায় শান্তি পূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল ‘২৬) সকাল ১০টা থেকে উপজেলার মোট ৯ টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রগুলোতে উপস্থিত হতে শুরু করে। কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার্থীরা আত্মবিশ্বাস ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু মূসা তারেক, জাহাঙ্গীর আলম, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব দীপক রঞ্জন দাস, চেক অফিসার মঈন উদ্দিন, পুলিশ কর্মকর্রা নিউটন দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ সভাপতি খলিলুর রহমান, সদস্য হানিফ পারভেজ,রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ। তারা জানান, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,এ বছর বড়লেখা উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৩০৬৭ জন। এর মধ্যে স্কুলে ১০১৭ জন, দাখিল পরীক্ষার্থী ৬৫৯ জন এবং কারিগরি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১০৪ জন।
প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ২৫ জন—এর মধ্যে স্কুলের ১৫ জন, মাদ্রাসার (দাখিল) ৬ জন এবং কারিগরি (ভোকেশনাল) শাখার ৪ জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

বড়লেখায় শান্তি পূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা

আপডেট সময় ০৪:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬