ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ Logo পাবনার রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের ২য় চালনের গাড়িবহর Logo অবশেষে উদ্ধার হলো নাজিরপুরের আলোচিত ট্রলার ডুবির নিখোঁজ রিনা বেপারীর মৃত দেহ Logo রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা Logo বিজয়া দশমীতে নিমাগাছী মাতৃমন্দিরের উদ্যোগে ৬৩ অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ Logo সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ধানক্ষেতে তৃতীয়বার বিষ প্রয়োগের অভিযোগ! Logo দিনাজপুরে সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় Logo সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এখন বাংলাদেশ-আমান উল্লাহ আমান Logo বুড়িচংয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যালি-আলোচনা সভা Logo মেলান্দহে অসহায় বৃদ্ধের পাশে ইউএনও জিন্নাতুল আরা, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান

ঈশ্বরগঞ্জে গাড়ি ছিনতাই করার পর গণপিটুনি, গ্রেফতার-২ গাড়ি উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে গ্রেফতার দুইজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এমন ঘটনা ঘটে। গ্রেফতার দুজন হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর(২২) ও মো. ইয়াছিন(২০)। একই এলাকার মো. মারুফ(২২) এঘটনায় পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকচালক ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এসময় অভিযুক্তরা ১০০টাকায় ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলে। পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়ি থামানো হয়। একপর্যায়ে তাঁর বাম হাতে চাকু দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করা হয়। এসময় চালকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একই সময়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় একজন পালিয়ে যায়। আহত চালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে আছেন। আটক দুজনকেও গণপিটুনিতে আহত হওয়ায় সেখানে চিকিৎসা দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, এঘটনায় থানায় আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে মাঠ জুড়ে রোপা আমন চারার সবুজের সমারোহ

ঈশ্বরগঞ্জে গাড়ি ছিনতাই করার পর গণপিটুনি, গ্রেফতার-২ গাড়ি উদ্ধার

আপডেট সময় ০২:০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬