ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ করেন দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগ করেছেন ভুক্তভোগী সুপ্তি আক্তার নামে এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ১৩/৯/২০২৬ ইং সকালে এ বিষয়ে নিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাঠ করে অভিযোগ তুলে ধরেন আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রামের মোঃ ইব্রাহীম মোল্লার মেয়ে সুপ্তি আক্তার। লিখিত বক্তব্যে সুপ্তি আক্তার অভিযোগ করেন, প্রায় ৯ বছর আগে রাজিহার এলাকার শাহাদাৎ ফকিরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তার কাছে দুই থেকে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক দিতে না পারায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।বলেন এ সময় সুপ্তি আক্তারের সাথে উপস্থিত ছিলেন ছোট বোন জান্নাত আক্তার। সুপ্তির অভিযোগ, স্বামীর চাচা বিএনপি নেতা কামরুল ফকিরের পরামর্শ ও প্রভাবে তাকে নির্যাতন করা হতো। তার একটি কন্যাসন্তান রয়েছে, যার বয়স বর্তমানে প্রায় তিন বছর চার মাস। এছাড়া ২০২৫ সালের ৫ নভেম্বর রাতে তার স্বামী পেটে লাথি মারায় গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। ওই সময় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল বলেও তিনি বলেন এবং তার কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন সুপ্তি। লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ১৩ আগস্ট বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ৩৬৮/২৬ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া বিএনপি নেতা কামরুল ফকির ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি এবং অনৈতিক কর্মকা-ের বিভিন্ন অভিযোগও করেন সুপ্তি আক্তার। সংবাদ সম্মেলনের মাধ্যমে সুপ্তি আক্তার অভিযুক্ত শাহাদাৎ ফকির, কামরুল ফকির, শাহে আলম ফকির, মনিরুজ্জামান ফকির ও সাহারুল ফকিরের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও তিনি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং মামলার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান ভুক্তভোগী।
জগন্নাথপুরে কাতিয়া মাদ্রাসার নবনির্বাচিত মুহতামিম মাওলানা ইউসুফ আমীনি

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:১৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬