ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

নড়াইলের কালিয়া উপজেলার কুলসুর গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এর আগে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছিল। মামলা সূত্রে জানা যায়, কুলসুর গ্রামের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় আশিক সরদার ও জুয়েল সরদার আসামী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑকুলসুর গ্রামের আল-আমিন সরদারের ছেলে মোঃ আশিক সরদার(২০), রহমান সরদারের ছেলে জুয়েল সরদার(৩০) এবং জাহিদের ছেলে মোঃ ফারুক(১৯)। পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কুলসুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ দুপুর ১২টার দিকে কুলসুর গ্রামের ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় (সংশোধনী-২০২০) ৬ জুন মামলাটি রুজু করা হয়। মামলার নম্বর ১০। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২

আপডেট সময় ০৭:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬