ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

দাগনভূঞায় ১১৭৩ কৃষকের হাতে উঠছে কৃষক কার্ড

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রথম দফায় ১ হাজার ১৭৩ জন কৃষক ‘কৃষক কার্ড’ পাওয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। উপজেলার সিন্দুরপুর কৃষি ব্লকের কৃষকদেরকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে নির্বাচন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দফায় চট্টগ্রাম বিভাগের আট জেলার বিভিন্ন কৃষি ব্লক থেকে মোট ১৭ হাজার ৩২৬ জন কৃষককে কৃষক কার্ড প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে দাগনভূঞার সিন্দুরপুর ব্লকের রয়েছেন ১ হাজার ১৭৩ জন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত সিলেকশন কমিটির তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে প্রকৃত কৃষকদের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ০১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উদ্বোধনী দিনে জাতীয়ভাবে ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক কৃষক কার্ডের আওতায় প্রণোদনা পাবেন বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনা আরও সরাসরি ও সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের বিপুলসংখ্যক কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দাগনভূঞায় প্রথম দফায় নির্বাচিত ১ হাজার ১৭৩ জন কৃষকের জন্য এই উদ্যোগকে কৃষি খাতে সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

দাগনভূঞায় ১১৭৩ কৃষকের হাতে উঠছে কৃষক কার্ড

আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬