ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে পরিচিতি আরও গভীর হবে বলে আয়োজকরা আশা করছেন। আজকে অভিনয় ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা উপজেলা শিল্পকলা একাডেমি ও দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রভাষক তোবারক হোসেন খোকন, লিপি দেবনাথ, তিথি সাহা, প্রধান শিক্ষক এমদাদ হোসেন চৌধুরী, হীরেন দাস, খাদিজা আক্তার পাপড়ী, সহ: শিক্ষক বিশ্বজিৎ সাহা, রক্তিম সরকার, মো. রফিকুল ইসলাম, শাহীন বেগ সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় ০৮:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬