ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪নং গালাগাও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বরণ ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জানা গেছ, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নব যোগদানকৃত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক আকন্দ কে বরণ ও অবসর জনিত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবিব খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গালাগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুখলেছুজ্জামান মুকুল, গালাগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরকার, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, ইউপি মেম্বার হারিছ উদ্দিন, মোখলেস মেম্বার, ইউনিয়ন পরিষদের দফাদার দীনেশ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সদস্য আবুল খায়ের। আনুষ্ঠানে কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মো: আব্দুল মতিন।
সংবাদ শিরোনাম
তারাকান্দায় প্রশাসনিক কর্মকর্তাকে বরণ ও বিদায় সংবর্ধনা
-
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























