ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত আগস্ট মাসে বিভিন্ন বিভাগে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে বহির্বিভাগে ১৪ হাজার ৩৯৯ জন, জরুরি বিভাগে ২ হাজার ৬৬৩ জন এবং অন্তঃবিভাগে ৭৮৭ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। এ সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১টি মেজর অপারেশন ও ৫৪৪টি মাইনর অপারেশন করা হয়েছে। এছাড়া ১০৩টি স্বাভাবিক প্রসব এবং ৬টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়েছে। হাসপাতালের বেড অকুপেন্সি রেট ছিল ১০৮ দশমিক ৪ শতাংশ। আগস্ট মাসে ৫ হাজার ৪১৭টি প্যাথলজি টেস্ট, ২৮৩টি ইসিজি পরীক্ষা ও ২৫১টি আল্ট্রাসনোগ্রাম করা হয়েছে। একই সময়ে শিশুদের ৩ হাজার ৬০৪টি টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। এ ছাড়া উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মোট ৪ হাজার ৭১৯ জন এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে ১৫ হাজার ৬১৪ জন রোগী সেবা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহাবুব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে কাজ করছেন। রোগীদের সেবার মান আরও উন্নত করা এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
সংবাদ শিরোনাম
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্টে সেবা নিয়েছেন ১৪ হাজারের বেশি বহির্বিভাগের রোগী
-
সুমন পাটোয়ারী দাগনভূঞা - আপডেট সময় ০৮:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- 61
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























