ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেইক আইডি ও প্রোফাইল ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলাশ বিন আশরাফী বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকা- পরিচালনা করে আসছেন। এ কারণে একটি মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণœ এবং ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেইক আইডি ও প্রোফাইল ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ায় তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এসব অপপ্রচারের কারণে তার দীর্ঘদিনের সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি। পলাশ বিন আশরাফী আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর ঘটনায় ইতোমধ্যে বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬