ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার -এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার অন্তরালে একত্রিত হওয়ার চেষ্টা করছে। কোনো সুপ্ত কিংবা গুপ্ত সংগঠন যাতে ঐক্যবদ্ধ হয়ে সরকারের গৃহীত কর্মসূচি ব্যর্থ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং গ্রাম পুলিশের সদস্যদের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এমপি হাফিজ ইব্রাহিম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতখান ও বোরহানউদ্দিনবাসীর জন্য যে উপহার দিয়েছেন, আওয়ামী লীগ সরকার দেড় যুগেরও বেশি সময় ক্ষমতায় থেকেও তা দিতে পারেনি। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা রয়েছে। বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের সেই চাহিদা পূরণে কাজ করবে। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার -এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ০২:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬