ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি

আসন্ন স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলা আওতাধীন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে এ কমিটি গঠন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড
কাউন্সিলর, ইউপি সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কাউন্সিলর/ইউপি সদস্য পদে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করবে এ কমিটি। গঠিত কমিটিতে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মিসেস মাফরুজা সুলতানাকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সারোয়ার আলম খান, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, বশির আহাম্মদ, জাকারিয়া আজম এবং অ্যাডভোকেট আকবার হোসেন (জুয়েল)। এছাড়া ঐতিহ্যবাহী বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ সোহেলকে দাপ্তরিক কাজে নিয়োজিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের মতামত গ্রহণের পাশাপাশি জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক অবস্থান মূল্যায়ন করা হবে। এরপর কাক্সিক্ষত প্রতিটি পদের জন্য একজন একক চূড়ান্ত প্রার্থী এবং একজন বিকল্প প্রার্থী সর্বসম্মতিক্রমে বাছাই করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবে কমিটি। দলীয় স্বার্থ ও সার্বিক ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের জন্য কমিটির সব সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় তৃণমূলের মতামত, জরিপের ফলাফল এবং সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ধারণা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হলে মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনী কার্যক্রমে সাংগঠনিক সমন্বয় বাড়বে। এদিকে, কমিটি গঠনের মধ্য দিয়ে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পৌর ও ইউনিয়ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া আরও আনুষ্ঠানিক রূপ পেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দলীয় স্বার্থে এবং সার্বিক ঐক্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি

আপডেট সময় ০২:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬