ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর শাহাদাত বার্ষিকীতে শিবিরের ফ্রী ব্লাড গ্রুপিং

খুলনার কয়রায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা বায়তুলমাল সম্পাদক শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কয়রা সাথী শাখা ও কয়রা থানা উত্তর ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে ডি.এফ. নাকশা আলিম মাদরাসা প্রাঙ্গণে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে পরবর্তীতে দক্ষিণ মদিনাবাদ জামে মসজিদে শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহা. অয়েসকুরুনী। শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, “শহীদের রক্ত কখনো বৃথা যায় না। জনসেবামূলক কাজের মাধ্যমে আমরা তাদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।” দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সংগঠনের সেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। ছাত্রশিবিরের কয়রা সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে এবং উত্তর শাখার সভাপতি মাজহারুল হান্নান হেলানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জি এম মোনায়েম বিল্লাহ, আহসানউল্লাহ, ইসমাইল হোসেন রাজু ও জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মো. সাইফুলসহ স্থানীয় শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। দিনব্যাপী পরিচালিত এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা ও সাধারণ মানুষের সেবার অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর শাহাদাত বার্ষিকীতে শিবিরের ফ্রী ব্লাড গ্রুপিং

আপডেট সময় ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬