গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর গতকাল শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এএমপি মিয়া গোলাম পরওয়ার।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও জনাব ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ ১৯ সেপ্টেম্বরের ঢাকা টু রংপুর লংমার্চ কর্মসূচির রুটে থাকা সকল জেলা ও মহানগরী শাখায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ লংমার্চের বহর রংপুর অভিমুখে রওনা হওয়ার আজ সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে সকাল ৮টার দিকে লংমার্চের বহর রওনা হয়ে পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালিস্থ বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হবে এবং সমাপনী সমাবেশে হলে রংপুরের জিলা স্কুল মাঠে। এজন্য সংশ্লিষ্ট শাখাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। গতরাতে আমরা দায়িত্বশীলদের সাথে বৈঠক করেছি। জনগণের ব্যাপক সাড়া ও প্রশাসনের সহযোগিতা পাবো বলে আমাদের নেতৃবৃন্দ জানিয়েছেন।
তিনি বলেন, আমরা গণতন্ত্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষে আমরা ৬ দফা দাবি নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছি। বর্তমানে আরেকটি দফা যুক্ত হয়ে সাতটি হয়েছে। গতকাল বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠকে উত্তরবঙ্গ অভিমুখী লংমার্চে ও অঞ্চলের কোটি কোটি মানুষের প্রাণের দাবির কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন,বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে দ্বিধা-দ্বন্দ্ব অথবা কোনো ভীতিতে রয়েছে তা অবিলম্বে দূর করে সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সবধরনের পদক্ষেপ যাতে গ্রহণ করেন সেজন্য আমরা দাবি জানাচ্ছি। ঢাকা-রংপুর লংমার্চ সফল করার জন্য এবং পথের ধারে অভিবাদন জানাতে কোটি কোটি মানুষ এখন প্রস্তুত। মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে অভিবাদন জানাবে বলে আমরা খবর পেয়েছি। লংমার্চের বহরে হাজারের অধিক গাড়ি যুক্ত হবে বলে আমরা তথ্য পেয়েছি। গাড়িগুলোর জন্য নির্দেশনা প্রদান ও দায়িত্বশীল ঠিক করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রতি আমাদের আবেদন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ লংমার্চকে যেন কোনোভাবে বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি না করা হয়। লংমার্চের বহরে থাকা আমরা আমাদের নেতাকর্মীদের অনুরোধ করেছি যাতে তারা কারো উসকানি বা হাজারো উসকানিতে পা দেন। চরম ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করবো। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই, গায়ে যদি আঘাতও লাগলে প্রতিশোধের চেয়ে লংমার্চ সফল করার মধ্যে সার্থকতা বেশি। এজন্য সরকারি দল বিএনপি, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক, রাস্তার দুধারের ক্ষ্রদ্র ব্যবসায়ী ও পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের সহযোগিতার জন্য অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্র দেশ জাতি ও জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যত আন্দোলন হয়েছে সেখানে এদেশের মানুষ সাময়িক কষ্ট স্বীকার করেছে এবং অনেক দুর্ভোগ ও ভোগান্তি মেনে নিয়েছে। গণমাধ্যমের প্রতি আমাদের বিশেষ আবেদন হলো লংমার্চের বহরে থাকা বিভিন্ন মিডিয়া হাউস থেকে এসাইন হয়ে নিউজ কাভার করতে আসবেন, তাদের আমরা সবধরনের স্পেস দেয়ার চেষ্টা করব। আমরা তাদের সহযোগিতা কামনা করছি। মিডিয়ার গাড়িগুলো আমরা ফ্রি রাখবো।
ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চে দেশবাসী ও গণমাধ্যমসহ সবার আন্তরিক সহযোগিতা ও ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগের প্রস্তুতির বিষয়ে পর্যালোচনা করা হয় এবং দায়িত্ব বণ্টন করা হয়।
লংমার্চে দেশবাসী ও ১১ দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সফল করার আহ্বান জানান গোলাম পরওয়ার।
সংবাদ শিরোনাম
চরম ধৈর্য ও সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব : মিয়া গোলাম পরওয়ার
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ১০:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- 29
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























