ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে শিক্ষকদের সাথে গভর্নিংবডির মতবিনিময় সভা

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 107

একাডেমিক অগ্রগতি, শিক্ষার পরিবেশ, শিক্ষকদের সাথে প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে। সভায় কলেজ তহবিল থেকে কয়েকজন ট্রাস্টির অর্থ আত্মসাতের বিষয় নিয়েও আলোচনা করা হয়। এসময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ ট্রাস্টিদের অর্থ লোপাট বন্ধের উদ্যোগ গ্রহণ করায় কলেজটির গভর্নিংবডির সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান। ১৬ সেপ্টেম্বর ২০২৬, বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান ট্রাস্টি ও কলেজ গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. সুশীল চাকমা। শিক্ষকদের সাথে কলেজ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এই মতবিনিময় সভায় কলেজ গভর্নিংবডির সকল সদস্য, শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
প্রভাষক মতিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি জাকিদুল ইসলাম বাচ্চু এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। সিনিয়র শিক্ষকদের মধ্যে মতামত প্রদান করেন প্রভাষক মফিজুল ইসলাম, আব্দুল হাই মজুমদার, সুদীপ কুমার মণ্ডল এবং নাসির আফজাল। শিক্ষার পরিবেশ বজায় রাখা, যথাসময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতনাদি প্রদান এবং একাডেমিক উন্নয়নে যে কোন পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের প্রতি শিক্ষকদের প্রত্যেকেই তাদের পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বক্তব্যের শুরুতেই বিগত কয়েক মাস সঠিক সময়ে বেতনাদি পরিশোধ করতে না পারার জন্য শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত এক যুগেরও অধিক সময় ধরে ট্রাস্টি প্রসেনজিৎ চাকমা, ধনমনি চাকমা, রিয়েল দেওয়ান, কামনা দেওয়ান ও কল্যাণমিত্র চাকমা অনৈতিকভাবে নিজেদের নামে পদপদবি তৈরি করে কলেজ তহবিল থেকে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেছে। এর ফলে কলেজটি আর্থিকভাবে বেশ অস্বচ্ছল অবস্থা অতিবাহিত করছে।’ গভর্নিংবডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, ‘কলেজ তহবিল থেকে ট্রাস্টিদের অর্থ আত্মাসাৎ বন্ধ, যথাসময়ে বেতনাদি পরিশোধ ও শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ শিক্ষকদের সাথে মতবিনিময়কালে ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজটিকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষকদের আরও আন্তরিক সহায়তা প্রত্যাশা করেন।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে শিক্ষকদের সাথে গভর্নিংবডির মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬