ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

আইনশৃঙ্খলা রক্ষায় লাকসাম থানাকে নতুন গাড়ি উপর দিলেন এমপি আবুল কালাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের টহল কার্যক্রম জোরদার করতে কুমিল্লার লাকসাম থানায় একটি নতুন পিকআপ ভ্যান উপহার দিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম থানা প্রাঙ্গণে পিকআপ ভ্যানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর কাছে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে এমপি মো. আবুল কালাম বলেন, লাকসামে কোনো ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য পর্যাপ্ত যানবাহন প্রয়োজন। গাড়ির সংকট থাকায় অতীতে পুলিশ সদস্যদের সিএনজি ভাড়া করে চলাচল করতে হয়েছে। পুলিশের তৎপরতা বাড়াতেই পিকআপ ভ্যানটি দেওয়া হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল আরও জোরদার হবে বলে আশা করেন তিনি। চরাঞ্চলের অস্ত্রধারীদের উদ্দেশে এমপি বলেন, চুরি-ডাকাতি ও সন্ত্রাসে জড়িতদের আত্মসমর্পণ করতে হবে। এলাকায় কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। আগামীতে মনোহরগঞ্জ থানার জন্যও একটি গাড়ি দেওয়ার কথা জানান তিনি। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গাড়ির সংকটের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দূরবর্তী এলাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হতো। এমপির উদ্যোগে এ সংকট কিছুটা কমবে। এ সময় লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, আবুল হাসেম মানু, সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশুসহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

আইনশৃঙ্খলা রক্ষায় লাকসাম থানাকে নতুন গাড়ি উপর দিলেন এমপি আবুল কালাম

আপডেট সময় ০২:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬