ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

দেখতে কেমন হতেন ৫৫ বছরের সালমান শাহ

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১১:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 32

মাত্র ২৫ বছর বয়সে থেমে গিয়েছিল তার জীবন। কিন্তু তিন দশক পেরিয়েও দর্শকের হৃদয়ে তার জায়গাটি এতটুকুও মলিন হয়নি। আজও বাংলা চলচ্চিত্রের অগণিত দর্শকের কাছে তিনি ভালোবাসা ও আবেগের এক নাম সালমান শাহ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন ঢালিউডের এই ক্ষণজন্মা নায়ক।
গতকাল ১৯ সেপ্টেম্বর ছিল সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এই নায়ক। তার চলে যাওয়ার পর কেটে গেছে প্রায় তিন দশক। এর মধ্যে চলচ্চিত্রে এসেছে বহু পরিবর্তন, পর্দায় এসেছেন অসংখ্য নায়ক-নায়িকা। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় যেন এতটুকুও ভাটা পড়েনি।
বেঁচে থাকলে আজ হয়তো ৫৫ বছরের সালমান শাহকে দেখা যেত জীবনের আরেক অধ্যায়ে। কিন্তু তার অনুপস্থিতির মাঝেও তার অভিনয়, হাসি, স্টাইল ও সিনেমার দৃশ্যগুলো আজও দর্শকের স্মৃতিতে জীবন্ত। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও সালমান শাহকে ঘিরে সেই ভালোবাসায় যেন কোনো পরিবর্তন আসেনি।
৫৫ বছরে দেখতে কেমন হতেন তিনি? ৫৫ বছরের সালমান শাহ কি শাহরুখ-সালমানদের মতো আরও জৌলুসময় হতেন, প্রাণবন্ত হতেন? আহা, এই আফসোস থেকে যাবে আমাদের চিরকাল।
তবে এই আফসোসই প্রিয় অভিনেতাকে তার কোটি ভক্তের কাছে চিরসবুজ, চির তরুণ, চির যৌবনের করে রাখছে। ভক্তদের কাছে সালমান শাহ কখনো বৃদ্ধ হবেন না!
মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে খুব অল্প সময়েই হয়ে ওঠেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকা।
সালমান শাহ শুধু অভিনয়েই নয়, তার পোশাক, চুলের স্টাইল, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির কারণেও নব্বইয়ের দশকের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তার ফ্যাশন ও অভিনয়ের ধরন অনুসরণ করতেন অনেকেই। পরবর্তী সময়ে চলচ্চিত্রে আসা বহু নায়কও সালমান শাহকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন সালমান শাহ। তার অভিনীত বেশ কিছু নাটকও দর্শকের কাছে প্রশংসিত হয়। তবে বড় পর্দায় তার অভিনয়ই তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।
সালমান শাহর মৃত্যুর পরও তার জনপ্রিয়তা ধরে রেখেছে তার সিনেমা ও অভিনয়ের স্মৃতি। জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী ছাড়াও সারা বছর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ করতে দেখা যায় ভক্তদের। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তার সিনেমা ও ফ্যাশন নিয়ে আগ্রহ রয়েছে।
মাত্র চার বছরের ক্যারিয়ার একজন শিল্পীর জন্য খুব দীর্ঘ সময় নয়। কিন্তু সেই অল্প সময়েই সালমান শাহ যে ছাপ রেখে গেছেন, তা আজও মুছে যায়নি। এ কারণেই তিন দশক পরও তিনি কেবল একজন প্রয়াত নায়ক নন, বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে এক গভীর আবেগের নাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

দেখতে কেমন হতেন ৫৫ বছরের সালমান শাহ

আপডেট সময় ১১:০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬