ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

নওশের বিশ্বাস সভাপতি সম্পাদক মল্লিক মনিরুল কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

নড়াইলের কালিয়ায় জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াগাতি থানার ইটভাটা মালিক সমিতির সদস্য বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. কুশল। সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির মল্লিক মো. মনিরুল ইসলাম। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশ্বাস নওশের আলীকে সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রাজিব সাহাকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। সভায় জানানো হয়, শুধু জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত এবং জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইট উৎপাদনকারী ভাটার মালিকদের নিয়ে সমিতির কার্যক্রম পরিচালিত হবে। কয়লা ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী ইটভাটা মালিকদের সমিতির অন্তর্ভুক্ত করা হবে না। বক্তারা সরকারি সবুজ বনায়ন কর্মসূচির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গাছপালা উজাড় করে কাঠ জ্বালানি ব্যবহারকারী ব্যারেল ভাটা বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

নওশের বিশ্বাস সভাপতি সম্পাদক মল্লিক মনিরুল কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি

আপডেট সময় ০৩:৩৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬