ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে ওমর সানি

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১০:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • 28

স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে দামি মোবাইল ফোন ছিনতাইকে কেন্দ্র করে নানা অপরাধের ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। আইফোনের মতো দামি ফোনের জন্য যেন কেউ বড় কোনো অপরাধে না জড়ান, সেই আহ্বান জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওমর সানি প্রশ্ন তোলেন, ‘আইফোন কি তাহলে একটা মৃত্যুর ফাঁদ হতে চলেছে?’
ওমর সানি লেখেন, কয়েক দিন আগে তিনি স্ত্রী নায়িকা মৌসুমীকে বলেছিলেন, নতুন আইফোন বাজারে এলে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় যে এর জন্য কারও জীবন বিপন্ন হয়ে যায়। তার আশঙ্কা, দামি ফোনকে কেন্দ্র করে ছিনতাইসহ নানা ধরনের অপরাধের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, সামান্য একটি জিনিসের জন্য মানুষ কেন নিজের জীবনে এত বড় অঘটন ডেকে আনবে, সেটি নিয়ে সবার ভাবা উচিত। তার ভাষায়, মানুষ হয়তো মনে করতে পারে অপরাধ করে পার পেয়ে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুই গোপন নয়।
স্ট্যাটাসের শেষদিকে ওমর সানি সবাইকে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান।
দামি মোবাইল ফোনের প্রতি মানুষের আকর্ষণ এবং সেটিকে ঘিরে সম্ভাব্য অপরাধ নিয়ে তার এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ?’ মৌসুমীকে ওমর সানি

আপডেট সময় ১০:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬