ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

রায়পুরে ভয়াভহ অগ্নিকান্ডে নগদ অর্থ অুনদান দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখা

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকা-ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ১০টি পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখা । ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ঘটনাস্থলে গিয়ে এ নগদ অর্থ তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর শাখার আহ্বায়ক চ্যানেল টুয়েন্টি ওয়ান রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান দুলাল,সদস্য সচিব মো: আরিফ হোসেনসহ আরও উপস্থিত ছিলেন মো: শাহ পরান, জাহিদ হোসেন জুয়েল, মিজানুর রহমান, সাহেদ আল মামুন, ইব্রাহিম কবির নাজিম, রেওজয়ান হোসেন রেজু, ইয়াসিন আরাফাত, জুয়েল হোসেন , আরিফুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।রোববার ভোররাত ৪টা ১০ মিনিটের দিকে রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি বাজারসংলগ্ন আসাদ আলী বেপারী বাড়িতে (ওরফে লেংড়ার বাড়ি) ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আগুনের ভয়াবহতায় একে একে ১০টি পরিবারের ১৬টি বসতঘর ও ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণলংকার জমির প্রয়োজনীয় দলিলপত্র, প্রবাসীদের পাসপোর্ট, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।এদিকে অগ্নিকা-ের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার পক্ষ থেকে নগদ অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত দৈনিক খবরপত্রের রায়পুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ আরিফ হোসেন তার সংক্ষিপ্ত বক্তিতায় বলেন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মধ্যেই সীমাবদ্ধ নয়।এভাবে সবসময়ে মানবিক কাজে নিয়োজিত থেকেও অসহায়দের কল্যান কাজ করা যায় এটাই তার দৃষ্টান্ত উদাহরণ।সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অগ্নিকা-ে আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও শেষ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে ঘর নির্মাণের আমাদের জন্য সাংবাদিক ভাইদের দেওয়া অর্থ অনেক বড় সহায়তা। সমাজের বিত্তবান ও প্রবাসীদের এভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। স্থানীয়দের মতে, বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়। সাংবাদিকদের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

রায়পুরে ভয়াভহ অগ্নিকান্ডে নগদ অর্থ অুনদান দিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখা

আপডেট সময় ০৮:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬