আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতা মূলক নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এ উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯ টায় বড়লেখা পৌর শহরের নিসচা কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ষাটমা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান নিসচা পৃষ্টপোষক আবুল কাসেম এবং বিশেষ অতিথি ছিলেন নিসচা পৃষ্টপোষক নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
দিবসটি পালন ও মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করতে সংগঠনের সহ-সভাপতি গোলাম কিবরিয়াকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনকে সদস্য সচিব করে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কাসেম। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম আহমদ ছুনু, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ, এহসান আহমদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মান, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম। সদস্য- আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, শাকিল আহমদ, শাহরিয়ার শাকিল, রাহেল আহমদ, ফরহাদ আহমদ এছাড়াও উপদেষ্টা কমিটিতে রয়েছেন আবুল কাসেম, নিজাম উদ্দিন, নাদের আহমদ, শামসুল ইসলাম, মার্জানুল ইসলাম মার্জান, হালিমাতুন সাদিয়া লিলি, মস্তুফা উদ্দিন। মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন, আফজাল হোসেন রুমেল, আহমেদ নোমান, মাহিনুর ইসলাম মাহিন ও এমরান আহমদ। দুর্ঘটনা-অনুসন্ধান সেলের দায়িত্বে রয়েছেন আব্দুল হামিদ, আনোয়ার হোসেন, নূরে আলম মোহন, রোকসানা আক্তার। দুর্গাপূজা সেলের দায়িত্বে রয়েছেন রমা কান্ত দাস, অজিত রবিদাস, নয়ন চক্রবর্তী, রিন্টু মালাকার, প্রবিন্স সুচিয়াং, রিয়া রবি দাস এছাড়াও পদাদিকার বলে সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম তত্ত্বাবধায়ক হিসেবে উদযাপন কমিটিতে যুক্ত থাকবেন।
সংবাদ শিরোনাম
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদযাপন কমিটি গঠন
-
বড়লেখা প্রতিনিধি - আপডেট সময় ০৮:২৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















