খুলনা জেলা যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে খুলনার কয়রায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। মিছিল থেকে নবগঠিত কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির ও নাজমুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মো. রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন, ইব্রাহিম সানা, শ্রমিক দল নেতা আঃ রউফ, এম এ করিম, জাসাস নেতা ডা. আমিনুল ইসলাম এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ ও সুমন। আলোচনা সভায় বক্তারা খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল
-
কয়রা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩১:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 19
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















