ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান

ইথিওপিয়া বাংলাদেশি কোম্পানিগুলোকে গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
এ সময়ে দেশটি তাদের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প এবং শিল্প উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করেছে। গতকাল ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, আদ্দিস আবাবায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইথিওপিয়ান পররাষ্ট্রমন্ত্রী গেডিয়ন তিমোথিওসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানায় দেশটি।
বৈঠকে গেডিয়ন ইথিওপিয়ার চলমান অর্থনৈতিক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, ওষুধশিল্প, চিকিৎসা সরঞ্জাম উৎপাদনসহ বৃহত্তর শিল্পখাতকে অগ্রাধিকার বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের এসব খাত অনুসন্ধানের আহ্বান জানান এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন । দুই পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং গভীরতর অর্থনৈতিক সম্পৃক্ততা ও খাতভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে আরও উচ্চতায় উন্নীত করতে সম্মত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি ইথিওপিয়ার আহ্বান

আপডেট সময় ০৩:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬