পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারা যেকোনো ধরনের পরিকল্পিত সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদ শিরোনাম
জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
-
স্টাফ রিপোর্টার জামালপুর - আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























