ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এসব অভিযানে মোট প্রায় ৮৭ লাখ ৯৩ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জোরদার গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে বুধবার ২২ এপ্রিল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৫৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪০ হাজার টাকা। জব্দকৃত জিরা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এরপর ২৩ এপ্রিল ভোরে মুকুন্দপুর বিওপির আরেকটি টহলদল নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি পালিয়ে গেলেও সেখান থেকে ৪ লাখ ৭৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও, একই বিওপির আরেকটি অভিযানে উপজেলার কামালমোড়া এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব বিড়ির মোট আনুমানিক মূল্য ১৯ লাখ ৫৩ হাজার টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত সকল মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
সংবাদ শিরোনাম
বিজয়নগরে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ১০:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- 128
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























