ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী Logo সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশজুড়ে পরিকল্পিত নানা অপতৎপরতা ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কয়রা সদর এলাকায় একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান ও আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. শরিফুল আলম, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আ. সামাদ, হাবিবুর রহমান, আ. রহিম সানা, মোস্তাফিজুর রহমান, শেখ সালাউদ্দিন লিটন, কহিনুর ইসলাম, আ. গফফার, মহররম ফকির, কামরুল ইসলাম, রওশন মোল্যা, শেখ মফিজুল ইসলাম ও ডা. নুর ইসলাম খোকন। সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা ইছানুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, রফিকুল ইসলাম ও আনোয়ার সাদাত কাজল; স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম খোকা ও ডিএম হেলাল উদ্দিন; কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ইব্রাহিম হোসেন ও জালাল হোসেন; শ্রমিক দল নেতা আকবার হোসেন, আ. রউফ ও এম এ করিম; এবং ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মামুন বিল্লাহ, মেহেদী হাসান সবুজ, ইমরান ও আম্মার হোসেন রাজু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো পরিকল্পিত চক্রান্ত ও সন্ত্রাসী কর্মকা- রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো ধরণের অপতৎপরতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় ০৭:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬