মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপজেলা নাগরিক সমাজ ও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মুন্জু,মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোঃ শাহ জামাল, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার ও জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। অনুষ্ঠানে বক্তারা উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়ের কর্মকালীন বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। বিদায়ী উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায় তাঁর বক্তব্যে মেলান্দহে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
মেলান্দহ উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়ের বিদায় উপলক্ষে সংবর্ধনা
-
স্টাফ রিপোর্টার জামালপুর - আপডেট সময় ০৭:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























