ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে : বিরোধীদলীয় নেতা

  • খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 32

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান গতকাল বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ন করেন। মতবিনিময়কালে দৈনিক খবরপত্রের বার্তা সম্পাদক মো. হারুন অর রশীদ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন- ছবি: দৈনিক খবরপত্র

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন,গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তিনি
২৩ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে জামায়াত বিট সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, জনাব আব্দুর রব, এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব মোবারক হোসাইন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান ও এডভোকেট হেলাল উদ্দিন।
মতবিনিময় সভায় মাননীয় বিরোধীদলীয় নেতা জুলাই জাতীয় সনদ ও গণভোটকে উপেক্ষা করার নেতিবাচক প্রভাব, দেশের বিরাজমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, জনদুর্ভোগ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাস সংকট, গার্মেন্ট শিল্প, বিরোধীদলের চলমান লংমার্চ কর্মসূচি এবং সাংবাদিকদের পেশা ও ব্যক্তিগত খোঁজখবর নেন।
এ সময় তিনি ইলেকট্রকি ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সমস্যা জানতে চান এবং সমস্যা সমাধানে কোনো ইউনিয়ন বা কাঠামো থাকলে তার মাধ্যমে প্রস্তাবনা ও সমস্যার বিষয়ে জানালে তা সমাধানেরও আশ্বাস দেন। সাংবাদিকদের নিকট থেকে পরামর্শ ও মতামত নেন আমীরে জামায়াত।
বিরোধীদলের পজেটিভ ভূমিকা ও সরকারি দলের নেতিবাচক আচরণের বিষয় তুলে ধরে আমীরে জামায়াত বলেন, সংসদে বিরোধীদল সরকারি দলকে গঠনমূলক পরামর্শ দিলেও তা গ্রহণ করা হয় না। কিন্তু আমরা অতীতের মতো সংসদে ফাইল ছোড়াছুড়ির সংস্কৃতি এবং চেয়ার ছুড়ে স্পিকার হত্যার মত জঘন্য ইতিহাস সৃষ্টি করতে চাই না। তাই জনগণের দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, রাষ্ট্রের সংবিধান স্বীকৃত ৩টি স্তম্ভ হলো আইন বিভাগ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। এর বাইরে সবচেয়ে শক্তিশালী ৪র্থ স্তম্ভ হলো মিডিয়া। গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই আমি গণমাধ্যমকে কালোকে কালো ও সাদাকে সাদা বলার জন্য আহ্বান জানাচ্ছি।
ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। দেশীয় পণ্যের দামও বাড়ছে। সমাজে এর সর্বগ্রাসী প্রভাব রয়েছে। জনস্বার্থবিরোধী বিষয় নিয়ে আমরা কথা বলছি, আপনারাও বলেন; সবাই মিলে বলি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর মন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে আন্দোলন চলবে এবং আন্দোলনের মাধ্যমে এর ফায়সালা হবে।
লংমার্চের সমালোচনার জবাবে তিনি বলেন, আমরা প্রতীকী কয়েকশ গাড়ি নিয়ে লংমার্চ করছি। চাইলে পাঁচ হাজার গাড়ি নিয়েও লংমার্চ করতে পারতাম। লংমার্চের দাবিগুলো কোনো একটি একক দলের নয়; এগুলো জনগণের দাবি। এটিই প্রথম লংমার্চ নয়, এর আগেও হয়েছে এবং সরকারি দলও আমাদের সাথে লংমার্চ করেছে বলে উল্লেখ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দল প্রপাগান্ডা চালিয়েছে যে, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের আগে বিরোধীদল ককটেল ফুটিয়েছে। বিরোধীদল নিজেদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল লংমার্চ কর্মসূচি বানচাল করার জন্য ককটেল ফুটাবে- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বরং লংমার্চে স্বতঃস্ফূর্ত জনস্রোতে দিশেহারা হয়ে সরকারি দলই বিরোধীদলের শান্তিপূর্ণ লংমার্চ বানচাল করার হীনউদ্দেশ্যেই ককটেল ফুটিয়েছিল। আমরা ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করেছি। কর্মসূচি পালনের সক্ষমতা আমাদের আছে। আমরা ঘোষণা করেছি আমাদের সমস্ত কর্মসূচি শান্তিপূর্ণ, শৃঙ্খলিত ও নিয়মতান্ত্রিক। জনগণে যৌক্তিক দাবি আদায়ে লংমার্চ পালনকালে জনগণের কষ্ট ও ভোগান্তির জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
মতবিনিময় সভায় দেড় শতাধিক বিট সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন এটিএন বাংলা, একুশে টিভি, ৭১ টিভি, এটিএন নিউজ, মোহনা টিভি, দৈনিক প্রথম আলো, ডেইলি নিউএজ, দৈনিক যুগান্তর, নিউজ ২৪ টিভি, বৈশাখী টেলিভিশন, দৈনিক সংগ্রাম, এখন টেলিভিশন, ইসলামী টিভি, বাংলা নিউজ, আমাদের সময়, দৈনিক ইনকিলাবের সাংবাদিকরা ।-প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

গণমাধ্যমের সাংবাদিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে : বিরোধীদলীয় নেতা

আপডেট সময় ১১:৪৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬