ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

মার্কিন রণতরীর ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টা

মধ্যপ্রাচ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় মার্কিন সামরিক বাহিনীর আটজন সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে স্বীকার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বুধবার এক মার্কিন আইনপ্রণেতা এ তথ্য জানান।
বার্তা সংস্থা এএফপির হাতে আসা এক চিঠিতে এ তথ্য জানা যায়। ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাং কাও চিঠিটি পাঠান।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের নভেম্বরে রণতরীটি প্রথম সমুদ্রে মোতায়েন হওয়ার পর থেকে সেখানে জীবনযাত্রার অবনতি ও মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিয়ে সমালোচনা শুরু হয়।
নৌবাহিনী সেক্রেটারির ওই চিঠিতে বলা হয়, ‘লিংকনের মোতায়েন শুরুর পর থেকে পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে।’
ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে দায়িত্ব পালনের জন্য ক্যালিফোর্নিয়া ছাড়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।
সমুদ্রে ২৮৬ দিন থাকার পর অবশেষে সেপ্টেম্বরের শুরুতে রণতরীটি থাইল্যান্ডে যাত্রাবিরতি করে।
আগস্টে সামরিক বাহিনীর সদস্যদের পরিবার ও আইনপ্রণেতারা আত্মহত্যার চেষ্টা ও অন্যান্য গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, খাদ্যসংকট ও অপরিচ্ছন্নতার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

মার্কিন রণতরীর ৮ নৌসেনার আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ১২:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬