ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

বেগম ফওজিয়া সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী

আজ ২৫ এপ্রিল বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানাী পিএলসি (বিজিআইসি)’র প্রতিষ্ঠাতা, প্রখ্যাত বীমাবিদ প্রয়াত এম এ সামাদের সহধর্মিনী বেগম ফওজিয়া সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী।
১৯৪৯ সালে প্রকাশিত প্রথম বাংলা শিশু-কিশোর মাসিক ম্যাগাজিন ‘মিনার’-এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে তিনি নিয়মিত প্রকাশনার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে ঢাকায় তার ধানমন্ডিস্থ বাড়িতে সাহসিকতার সহিত মুক্তিযোদ্ধাদের আনা প্রথম অস্ত্র চালান মজুদ রাখা হয় এবং সেই সময় তার বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের অভয় ও নির্ভরশীল স্থান। ১৯৭৩ সাল হতে ২০১১ সাল পর্যন্ত প্রায় ৩৮ বছর ঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী থাকা অবস্থায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য -বঞ্চিত শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে কমিউনিটি স্কুল ‘কুসুমকলি’। যা আজও চলমান। তিনি জীবদ্দশায় নানাবিধ মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তার সুষ্ঠু পরিকল্পনায় প্রতিষ্ঠিত ঢাকা লেডিস ক্লাব আজও সমাজে মানব সেবায় দৃষ্টান্ত রেখে চলছে।
ফওজিয়া সামাদ ১৯২৯ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের শিলং শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল সিলেটের বালাগঞ্জ উপজেলায়। তিনি ২০১১ সালের ২৫ এপ্রিল সিঙ্গাপুরে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে বিজিআইসির চেয়ারম্যান তওহিদ সামাদ, মেয়ে ফ্যান্সি সামাদ, তমজু সামাদ এবং সাবরিনা সামাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

বেগম ফওজিয়া সামাদ-এর ১৫তম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ১০:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬