পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন, ফুটপাত দখলমুক্ত ও যানজটহীন হিসেবে গড়ে তুলতে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল দুপুরে পৌর এলাকার ব্যস্তম স্টেশন রোড ও হবিগঞ্জ রোডে যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। অভিযানে রাস্তাা ও ফুটপাত দখল করে চলাচলে বিঘœ ঘটানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর প্রশাসন সুত্রে জানা যায়, রাস্তা ও ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা পরিচালনা ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অপরাধে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৮টি দোকানকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের মাধ্যমে ভোক্তা স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে ‘শ্যামা বেকারি’-কে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযান শেষে পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান কঠোর হুশিয়ারি ব্যক্ত করে বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এই শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে একটি বাসযোগ্য ও সুন্দর শহর পেতে হলে ব্যবসায়ী ও সাধারণ নাগরিকদের সচেতনতা ও আইন মেনে চলার বিকল্প নেই। জনস্বার্থে ও নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে এ ধরনের সমন্বিত অভিযান সামনে আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
সংবাদ শিরোনাম
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শ্রীমঙ্গল গড়তে ভ্রাম্যমাণ আদালত, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
-
এহসান বিন মুজাহির (শ্রীমঙ্গল) মৌলভীবাজার - আপডেট সময় ০৩:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















