পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে জেলা পুলিশের উদ্যোগে ১ হাজার বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কোতয়ালী থানার আউলিয়াপুর ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় ঘাগ্রাবাদ বাঁধসংলগ্ন স্থানে জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এসব গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর হয়ে ওঠে। পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সুরক্ষা দেয় না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তিনি বলেন, বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। পুলিশ সুপার আরও বলেন, দিনাজপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে একটি সবুজ ও সুন্দর দিনাজপুর গড়ে তুলতে কাজ করবে জেলা পুলিশ।
সংবাদ শিরোনাম
দিনাজপুরে পুলিশের উদ্যোগে ১ হাজার বনজ গাছের চারা রোপণ
-
মোসলেম উদ্দিন দিনাজপুর - আপডেট সময় ০৩:৪৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- 16
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















