পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে। এ লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর শনিবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর কার্যালয়ে ফোরাম গঠন সংক্রান্ত সভার আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কন্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার কে স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরতে প্রভাষক লুৎফা ইসলাম কে সভাপতি এবং ইলিয়াস হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়। ফোরামের অন্যান্যরা হলেন সহ সভাপতি প্রভাত দেবনাথ, সহ সাধারণ সম্পাদক ভবানী সানা, প্রচার সম্পাদক শরীফা উর্মী, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি ঢালী ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, লিডার্স এর প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএম নাসরীন আক্তার, আলমগীর হোসেন ও রাসেল।
সংবাদ শিরোনাম
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
-
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 15
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























