ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন Logo কালিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন Logo দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত Logo গলাচিপায় (সি-পি-পি) স্বেচ্ছা সেবক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ Logo উখিয়ায় নলকূপের পাইপ দিয়ে গ্যাস নির্গমনের আগুন জ্বলবে আরো ১ সপ্তাহ, ২০০ মিটারের বাসিন্দাদের সরানোর পরামর্শ বাপেক্সের Logo কালীগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি: লুট হওয়া বৈদ্যুতিক সামগ্রী উদ্ধার, গ্রেফতার ২ Logo স্বরূপকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাবেক সেনা সদস্য সফিকুল ইসলাম Logo ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লী উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি Logo টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল Logo মধুপুরের বংশাই নদী জোর কদমে চলছে পুনরুদ্ধারের কাজ

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

  • সিলেট ব্যুরো
  • আপডেট সময় ০৭:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • 45

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের শর্টগানের গুলিতে রুবেল আহমেদ নামের এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রানওয়ে এলাকায় এই অনভিপ্রেত দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘটনার সময় আনসার সদস্য মোজাম্মেল একটি গাড়িতে চড়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন। এ সময় রানওয়ের চারপাশে পাখি দেখতে পেয়ে তা তাড়ানোর উদ্দেশ্যে তিনি শটগান দিয়ে গুলি ছোড়েন। তবে নিয়ম লঙ্ঘন করে গাড়ি থেকে না নেমে গাড়ি থেকেই গুলি করায় সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে কাছাকাছি থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমেদের কোমরে গিয়ে লাগে। ঘটনার পর আহত রুবেলকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রানওয়েতে পাখি তাড়ানোর ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং অসাবধাদানতাবশত ঘটেছে এবং আহত কর্মীর অবস্থা বর্তমানে গুরুতর নয়। তবে গুলি ছোড়ার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম ভঙ্গ বা দায়িত্ব অবহেলা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা, সেরা দোলেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় টপ-ফিফটিন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করল উপজেলা প্রশাসন

ওসমানীর রানওয়েতে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী

আপডেট সময় ০৭:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬