গতকাল বেলা সাড়ে ১০টায় খুলনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এর উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফারুক আযম, স্পেশাল বিদ্যুত আদালতের ম্যাজিস্ট্রেট মো: কামরুল আজাদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কয়রা চৌকির সঞ্জয় পাল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনন্যা রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পাইকগাছা চৌকির মাসুম বিল্যাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপূর্ব বালা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা: নাজনীন সুলতানাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সংবাদ শিরোনাম
খুলনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি এর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
-
আনন্দ কুমার স্বর খুলনা - আপডেট সময় ০৮:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 14
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ















