ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

দৌলতখানে লিটন নায়েব হত্যা খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ভোলার দৌলতখানে চাঞ্চল্যকর লিটন নায়েব(৩২) হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন। মানববন্ধনে বক্তারা লিটন নায়েব হত্যাকা-ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসির দাবি করা হয়। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফরের বিরুদ্ধে চালানো কথিত অপপ্রচারের নিন্দা জানান তারা। নিহত লিটন নায়েবের ভাই ফরিদ বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। হত্যার সঙ্গে জড়িত ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনের ফাঁসি চাই। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার এসআই আবু জাফর বলেন, মামলাটি সঠিক ও ন্যায়সংগতভাবে পরিচালনা করার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। আসামিপক্ষের লোকজনই আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি। আমি এর তীব্র নিন্দা জানাই। মানববন্ধন শেষে দৌলতখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইয়াসমিন ও তার প্রেমিক শাহাবুদ্দিন জড়িত। আমরা এ হত্যাকা-ের সুষ্ঠু বিচার চাই এবং আসামিদের ফাঁসি দাবি করছি। সংবাদ সম্মেলনে নিহত লিটন নায়েবের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

দৌলতখানে লিটন নায়েব হত্যা খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৩৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬